যেসব শারীরিক জটিলতায় আমরা পুনর্বাসন সেবা প্রদান করি
বিভিন্ন প্রকার ব্যথা, স্নায়বিক সমস্যা এবং হাড়-মাংসপেশির জটিলতা সম্পর্কে জানুন এবং কীভাবে ফিজিওথেরাপি আপনাকে স্বাভাবিক করে তোলে তা বুঝুন।
কোমর ব্যথা ও পিএলআইডি (PLID)
কোমর ব্যথা দৈনন্দিন জীবনের অন্যতম পরিচিত সমস্যা। দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসা, ভারী জিনিস তোলার সময় টান লাগা বা লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্থানচ্যুত হয়ে স্নায়ুতে চাপ পড়ার (পিএলআইডি) কারণে এই ব্যথা তীব্র হতে পারে।
সারভাইকাল স্পন্ডাইলোসিস ও ঘাড়ের টান
সারভাইকাল স্পন্ডাইলোসিস হলো ঘাড়ের মেরুদণ্ডের হাড় ও ডিস্কের বয়সজনিত বা ভুল ভঙ্গির কারণে হওয়া ক্ষয়। এর ফলে ঘাড় নাড়াতে কষ্ট, মাথার পেছনে ব্যথা এবং কাঁধে ভারী ভাব অনুভূত হয়।
হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বাতজনিত ব্যথা
হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলো জয়েন্টের ভেতরের তরুণাস্থি বা কার্টিলেজের স্বাভাবিক পিচ্ছিলতা ও পুরুত্ব কমে যাওয়ার সমস্যা। এর ফলে হাঁটাচলা, নামাজে বসা বা সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে তীব্র ব্যথা অনুভূত হয়।
ফ্রোজেন শোল্ডার (Adhesive Capsulitis)
ফ্রোজেন শোল্ডার এমন একটি অবস্থা যেখানে কাঁধের জয়েন্ট ক্যাপসুল সংকুচিত ও প্রদাহযুক্ত হয়ে শক্ত হয়ে যায়। এর ফলে হাত ওপরে তোলা, জামা পরা বা হাত পেছনে নেওয়া ভীষণ কষ্টকর হয়ে পড়ে।
সায়াটিকা ও স্নায়ুর ব্যথা (Sciatica)
সায়াটিকা হলো এমন এক ধরনের ব্যথা যা কোমর বা নিতম্ব থেকে শুরু হয়ে সায়াটিক নার্ভ বরাবর পায়ের পেছনের অংশ দিয়ে গোড়ালি পর্যন্ত নেমে যায়। মেরুদণ্ডের ডিস্ক সরে গিয়ে স্নায়ুতে চাপ ফেললে এই তীব্র ব্যথা হয়।
স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ও দুর্বলতা পুনর্বাসন
মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত চলাচলে বাধার কারণে স্ট্রোক হলে শরীরের একপাশ দুর্বল বা অবশ (প্যারালাইসিস) হয়ে যেতে পারে। সময়মতো সঠিক পুনর্বাসন থেরাপি না পেলে পেশী শক্ত হয়ে স্থায়ী বিকলাঙ্গতা তৈরি হতে পারে।
অব্যক্ত ব্যথা বা চলাফেরায় সমস্যা অনুভব করছেন?
শুরুতেই সঠিক ফিজিওথেরাপি মূল্যায়ন করালে সাধারণ ব্যথা দীর্ঘমেয়াদী জটিলতায় রূপ নিতে পারে না।